ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয় মেধাবী শিক্ষার্থী মো. মাহাদী আকিব। দীর্ঘ ১৯ দিন চিকিৎসার পর বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটায় অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা নগরীর বাদুড়-তলায় নিজ বাসায় নিয়ে আসা হয় আঁকিবকে। তিনি পুরোপুরি সুস্থ নন। এখনও পেটের চামড়ার নিচে বিশেষ প্রক্রিয়ায় তার মাথার খুলি রাখা হয়েছে।
চমক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেস চৌধুরী সাংবাদিকদের বলেন, আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি এখন সুস্থ। তবে পরে তার মাথার হাড়ের অংশটি প্রতিস্থাপন করা হবে। গত ৩০ অক্টোবর অস্ত্রোপচারের সময় মাথার হাড়ের অংশটি তার পেটের চামড়ার নিচে রাখা হয়েছে। বর্তমানে মাথার হাড়-হীন খালি অংশটিতে চামড়ার মতো আবরণ তৈরি হয়েছে। তবে সেই জায়গাটি নরম রয়েছে। কোনভাবে যাতে সেখানে আঘাত না লাগে, সে বিষয়ে চিকিৎসকরা সাবধান থাকার পরামর্শ দিয়েছেন।
আকিবের বাবা গোলাম ফারুক মজুমদার জানান, আকিব ভালো আছে। সে সবাইকে চিনতে পারছে। চিকিৎসকের পরামর্শে আকিবকে এখন বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেশবাসীর কাছে আঁকিবের জন্য দোয়া চাই।
আকিবদের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কিং বা-মিশা গ্রামে। আকিবের বাবা গোলাম ফুক মজুমদার কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক। আকিব সেই স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি শেষ করে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ডাক্তার হবার ইচ্ছে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হয়।
গত ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয় আকিব। তার মাথায় প্রচন্ড আঘাত হয়। এরপর থেকে আকিব হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময় হাসপাতালের বেডে থাকা আকিবের মাথার খুলি সাদা ব্যান্ডেজে করে পেচিয়ে রাখা হয়। যেখানে চিকিৎসকরা লিখেছিলেন চাপ দিবেন না, হাড় নেই। এই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments