সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন স্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হিসেবে চাকরি করছেন। বেতন পেয়ে সংসার চালিয়েছেন তারা। চাকরিতে স্থায়ী হওয়ার আশ্বাসও পেয়েছেন অনেকবার। কিন্তু বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন হঠাৎ দুটি বিজ্ঞপ্তির দিয়ে ৯০জন শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
বিশেষ করে চলতি ২০২১-২২ আখ মাড়াই মৌসুম থেকে স্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত ৯০জন শ্রমিক-কর্মচারীর চাকরি নেই। এতে করে ঐসব শ্রমিক-কর্মচারী পরিবার পরিজন নিয়ে হতাশার প্রহর গুনছেন।
সংশ্লিষ্ট সুগারমিল সুত্রে জানা যায়, স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী রয়েছে ১৭০ জন। তারা স্থায়ী চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারী হলেও দীর্ঘ ৮ থেকে ১০ বছর যাবত এ মিলে চাকরি করে আসছেন। হঠাৎ গত ৫ ও ৭ সেপ্টেম্বর/২১ বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তিভিত্তিক ১৭০ শ্রমিক-কর্মচারীর মধ্যে ৯৪ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া বিজ্ঞপ্তিতে শ্রমিক-কর্মচারীদের নাম ও পদবি উল্লেখ করা হয়েছে।
অপর দিকে ছাঁটাই করা শ্রমিকের বিপরীতে ইতিপুর্বে দেশের ৬টি সুগার মিল বন্ধ (স্থগিত) হয়েছে সে সমস্ত মিল থেকে যাদের চাকরি স্থায়ী হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিলেন, সে সব শ্রমিক-কর্মচারীদের আবার জিল বাংলা সুগার মিল দেওয়ানগঞ্জে বদলী করে চুক্তি ভিক্তিক কর্মচারীদের বিপরিতে স্থলাভিষিক্ত করা হয়েছে। ইতোমধ্যে বদলীকৃত বিভিন্ন মিলের শ্রমিক-কর্মচারীর মধ্যে প্রায় ৪০ জন এসে যোগদান করেছেন। ফলে ছাঁটাই হওয়া ৯০জন শ্রমিক-কর্মচারী পরিবারবর্গ নিয়ে হতাশায় প্রহর গুনছেন। ছাটাই হওয়া শ্রমিক দেওয়ানগঞ্জ চরভবসুর পূর্বপাড়ার এলাকার বাসিন্দা রেজাউল করিম জানান তিনি গত ৮ বছর থেকে মিলে ইলেকট্রনিস সহকারী পদে স্থায়ী চুক্তিভিত্তিক চাকরি করে আসছি। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ আমাদের ছাঁটাই করছে। এখন আমরা পরিবার পরিজন নিয়ে কিভাবে দিনাতিপাত করবো তাই আমরা হতাশায় আছি।
এ ব্যাপারে জিল বাংলা চিনি কল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাঁটাইকৃতরা স্থায়ী পদে হলেও তাদের নিয়োগ চুক্তিভিত্তিক। কর্তৃপক্ষ যে কোনো সময় সে চুক্তি বাতিল বা স্থগিত করতে পারেন। যেহেতু সরকারি সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হচ্ছে। এ বিষয়ে আমাদের ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে করার কিছুই নেই বলে জানান।
এ বিষয়ে জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন নিয়েছে। এ ব্যাপারে সরকারী সিন্ধান্তে আমাদের কোনো ভিন্নমতের সুযোগ নেই। কারণ স্থগিত(বন্ধ) হওয়া ৬টি চিনিকল থেকে যারা স্থায়ী পদে স্থায়ী নিয়োগধারী তাদেরকে জিল বাংলা চিনিকল দেওয়ানগঞ্জে মিলে বদলী করে যোগদানের নির্দেশ দিয়েছেন। তাই এ কারণে স্থায়ী চুক্তি ভিক্তিক নিয়োগ প্রাপ্তদের ছাঁটাই করা নির্দেশ রয়েছে বলে জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments