বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল পুনরায় চালু করার দাবী নিয়ে কিশোরগঞ্জের সাধারণ জনগণ মানববন্ধন করেছে।
বুধবার (২৫ই ডিসেম্বরে) ২০২৪ খ্রীঃ বিকাল ৩:০০ ঘটিকায় কিশোরগঞ্জ পুলেরঘাট বাজারে হাজারো হাজারো জনতার উপস্থিতিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ (ভিপি) সোহেল, এডভোকেট আসাদ রেজা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররাম হোসেন, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (ডাক্তার হারুন), বিএনপির নেতা মুজিবুর রহমান? কৃষকদলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, যুবদলের সদস্য সচিব মধুমিয়া,স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও কিশোরগঞ্জের হাজারো হাজারো সাধারণ জনতা।
বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দালালেরা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনির কল বন্ধ রেখেছিল। সরকার পতনের পর কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) এর প্রধান মতলব ও ডাঃ ওয়াহাবের নেতৃত্বে এখানের মালামাল সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এলাকাবাসী আটক করে, মালামাল প্রশাসন কর্তৃক উদ্ধার করা হয়।
মানববন্ধনে প্রধান অতিতির বক্তব্যে ভিপি সোহেল বলেন, এই কেইজেড অতী শ্রীঘ্রই চালু করতে হবে, ৭ দিনের ভিতর চালু না করলে সাধারণ জনতা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে। কেইজেড চালুর মাধ্যমে কিশোরগঞ্জর ৮০ শতাংশ মানুষকে চাকরি দিতে হবে, অন্যত্র ২০ শতাংশ।
তিনি আরো বলেন, আমি জনগণের নেতা, আমার নেত্রী খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান, তারেক রহমান। বিএনপি জপগণের স্বার্থ হাসিলের রাজনীতি করে। মানববন্ধনে অংশগ্রহণকারী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, যতদিন এই কেইজেড চালু না হবে, ততদিন আমি আপনাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব।
আগামী ৭ দিন পর বুধবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
সব মন্তব্য
No Comments