স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভাষণেই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। একই সঙ্গে জানানো হবে গণভোট অনুষ্ঠানের তারিখ ও প্রক্রিয়া।
বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
সিইসি'র জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সরাসরি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবেন। ইতিমধ্যে সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এরআগে বুধবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সঙ্গে বঙ্গভবনে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নিতে বলেছে রাষ্ট্রপতি।
তারআগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করনে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
গত রবিবর (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আসন্ন নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন কমিশন।
ওই দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাাচন ভবনে কমিশন বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। ওই বৈঠক থেকে ইঙ্গিত দেওয়া হয় আজকের তফসিল ঘোষণার বিষয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments