কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নদী দূষনমুক্ত ও লঞ্চ ঘাটে পরিবেশ ফিরিয়ে আনতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করে পটুয়াখালী বি আই ডব্লিউটিএ। তারা মাইকিং করে ঘাটের সড়কের দু’পাশের অবৈধ দখলকৃত ব্যবসায়িদের সর্তক করে দেয়। এছাড়া প্রায় ঘন্টা ব্যাপী নদীর পাড়ে পরে থাকা সকল প্রকার ময়লা, আবর্জনা ও বর্জ্য পরিস্কার পরিচ্ছনśতা অভিযান চালায়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী বি আই ডব্লিউটিএ’র কর্মকর্তা মো.মহিউদ্দিন, পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুল লতিফ খালাসি, লঞ্চ ব্যবসায়ি তানভির মুন্সি, ঘাট ইজারাদার মো.নূরুজ্জামানসহ বি আই ডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটুয়াখালী বি আই ডব্লিউটিএ’র কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নদীতে ময়লা, আবর্জনা ও বর্জ্য ফেলে নদীর পানি দূষন, ভরাট এবং নদী দখল আইনত দন্ডনীয় অপরাধ। এ লক্ষে আমরা কাজ করছি।
ডেস্ক রিপোর্ট: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাগল-ভেড়ার ভাইরাসজনিত রোগ পিপিআর এবং গবাদিপশুর ভাইরাসজনিত রোগ-এফএমডি নিয়ন্ত্রণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
সব মন্তব্য
No Comments