রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের কাজলাহার বাজার সংলগ্ন নতুন নির্মিত গার্ডার ব্রিজের সংযোগ সড়ক অস্বাভাবিক উচু ও অসমান্তরাল নির্মাণ করায় এটি অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এছাড়া ব্রিজের নির্মাণ কাজও নিন্মমানের হওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে,২০১৯-২০ অর্থ বছরে সড়ক ও জনপথের (সওজ) ৪ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে এ ব্রিজের নির্মাণ কাজ পায় বরিশালের মোসার্স মাহফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কচ্ছপ গতিতে এগুনো ব্রিজের কাজের মান নিয়ে শুরুতেই এলাকাবাসী আপত্তি তোলে। এনিয়ে ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগও করা হয়। তিন/চার মাস পূর্বে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তিন মাস না যেতেই ব্রিজের ওপরের ঢালাই উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া শ্রীহীন ব্রিজটি যে কেউ দেখলেই এটি নতুন নির্মিত নয় বহু পুরনো ব্রিজ বলে মনে করবেন। সংযোগ সড়ক উঁচু হওয়ায় ব্রিজের একপাশ থেকে অপর পাশের যানবাহন ও পথচারিসহ কিছুই দেখা না যাওয়ায় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়ে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার শঙ্কা দেখা দিয়েছে। এ ব্রিজের সংযোগ সড়ক কমপক্ষে ৮০/১০০ মিটার দূর থেকে ঢাল উঠিয়ে করা প্রয়োজন ছিল। কিন্তু মাত্র কয়েক মিটারের মধ্যে করা হয়েছে। ব্রিজের পশ্চিম প্রান্তে কাজলাহার বাজার অংশে সংযোগ সড়ক বাঁকা ও মাত্র কয়েক মিটার দূরত্ব নিয়ে করা হয়েছে। ফলে এ ব্রিজটি এখন মরণ ফাঁদে রূপ নিয়েছে। এদিকে ব্রিজের ওপরের ঢালাই উঠে খানাখন্দ সৃষ্টি হওয়া ও অতিরিক্ত উচু সংযোগ সড়কের ফলে জনভোগান্তির বিষয়টি তুলে ধরে সম্প্রতি স্থানীয় সদর ইউপি চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. জলিল ঘরামী উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেন। এরপ্রেক্ষিতে ব্রিজের ওপরের উঠে যাওয়া ঢালাই সংস্কার করে দেওয়া হয়। এ বিষয়ে ব্রিজটি নির্মাণকাজের সাব ঠিকাদার সেলিম আহম্মেদ বলেন,কাজের প্রাক্কলন অনুযায়ী সংযোগ সড়কসহ ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ সুমন বলেন,পূর্বে ওই ব্রিজের সংযোগ সড়কের প্রাক্কলন ব্যয় ও দৈর্ঘ্য সীমিত পরিসরে ধরা ছিল। চলতি অর্থবছরে ব্রিজটির সংযোগ সড়ক সংস্কার করে সৃষ্ট সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments