রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। বানারীপাড়া ডিগ্রি কলেজের বর্তমান সভাপতি বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাপ্টেন (অব.) এম এ জব্বারকে প্রত্যাহার করে আনিসুর রহমানকে মনোনীত করে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো.মশিউর রহমানের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত একটি পত্র কলেজের ই-মেইল প্রেরণ করা হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম এ সংক্রান্ত একটি পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জণ করা আনিসুর রহমান,কলেজের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবেন জানিয়ে বলেন,ঐতিহ্যবাহী আদর্শ এ কলেজটি আগামীতে দেশজুড়ে সুনাম-সুখ্যাতি ছড়াবে। এ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা সুশিক্ষিত ও আদর্শ সোনার মানুষ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালণ করবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহভাজন বানারীপাড়ার কৃতি সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযর্ংনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও প্রতিভাবান সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আনিসুর রহমান ঐতিহ্যবাহী বানারীপাড়া ডিগ্রি কলেজের গর্ভনিংবডির সভাপতি মনোনীত হওয়ায় বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments