নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে পোগলা ইউনিয়নের পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খোকন, পোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব জামিল রিপন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল রোমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মো. ইদ্রিস মিয়া বলেন, “আমি কেন্দ্রীয় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের সার্বিক নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে তাদের প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দিচ্ছি।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই ধারাবাহিকতায় আজ ব্যক্তিগত উদ্যোগে পূজামণ্ডপগুলোতে অনুদান দিয়েছি।”
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হা ...
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
সব মন্তব্য
No Comments