বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজসমূহে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন রবিবার এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করে কলেজগুলোতে চিঠি দেয়া হয়েছে।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজসমূহকে জানানো যাচ্ছে যে, অনার্স অধিভুক্তি প্রদানের পূর্বে উক্ত কোর্সের নিয়োগকৃত শিক্ষকদের বিষয়ে কলেজ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। উক্ত নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।’
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments