কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় হঠাৎ করে মলম পার্টির উৎপাৎ বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে ৬ মলম পার্টির সদস্যকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও নগত ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২),জাকির হাওলাদার (৪৫),শিবচরের মাহবুব ফকির(৩৮),রাজৈর বদরপাশার মামুন আকন (৪২),রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞান পার্টির খপ্পরে পরে শহিদুর ইসলাম (৪৫) নামের এক পর্যটক সর্বস্ব খোয়া গেছে। সে রুমিন পরিবহনে কুয়াকাটায় আসেন। তাকে বৃস্পতিবার সকাল ৮ টায় অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি কর হয়। লেম্বুরবন সৈকত এলাকার ইব্রাহিম নামের এক ব্যাক্তিকে কয়েকমাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আশরাফুর রহমান জানান, গোপন সংবাদরে ভিক্তিতে টুরিস্ট পুলিশের একটি টিম তাদের আটক করা হয়েছে। এসময় অজ্ঞান করার কিছু সরঞ্জাম নগদ টাকা উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, টুরিস্ট পুলিশ ও থানা পুলিশ যৌত অভিযানে এদেরকে আটক করা হয়। প্রত্যেকে চুরি, ছিনতাই, মলম পার্টিতে অংশগ্রহণ করা একাধিক মামলার আসামী। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments