রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ছাত্রবন্ধন ফোরামের উদ্যোগে দারিদ্রতাকে জয় করে মেডিক্যালে চান্স পাওয়া অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা কে সংবর্ধিত করা হয়েছে। একই সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।রোববার( ১লা মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রবন্ধন ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আক্তারুজ্জামান ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম।
তিনি এ সময় বলেন, অদম্য মেধাবী সাদিয়া আফরিন হারিছা অনেক কস্ট করে লেখাপড়া করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়ে বানারীপাড়াকে গৌরবান্বিত করেছে। হারিছার বাবা রিকশা শ্রমিক মিজান হাওলাদার ও মা রাজিয়া বেগমসহ এ পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হারিছার জন্য আমি গিয়েছিলাম। হারিছার পড়াশুনার ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ হয়েছে। তিনি আরও বলেন, আমি ব্যাক্তিগত ভাবে আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও হারিছার পাশে থাকবো। এসময় সাদিয়া আফরিন হারিছা তার আবেগঘন বক্তব্যে বসুন্ধরা গ্রুপসহ যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ কৃতজ্ঞতা জানান, লেখনীর মাধ্যমে তাকে যারা আলোচিত ও পরিচিত করেছেন সেইসব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, পৌরসভার মেয়র এ্যাডভোকেট .সুভাষ চন্দ্র শীল,থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন। এছাড়াও অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার,সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার, যুবলীগ নেতা মু. মুন্তাকিম লস্কর কায়েস,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধার সম্পাদক মোঃ জাহিদ হোসেন,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কাওসার হোসেন প্রমুখ। এসময় সাদিয়া আফরিন হারিছা কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। পরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ ও ছাত্রবন্ধন ফোরামের নেতা সাইফুল ইসলাম ও সুমন দেবনাথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রবন্ধন ফোরামের সাধারন সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের সহকারি পরিদর্শক আসাদুজ্জামান,সাবেক ছাত্রলীগ নেতা সুমম রায় সুমন,মশিউর রহমান সুমন,পৌর আওয়ামী লীগ নেতা মাষ্টার হায়দার আলী ও রিপন বনিক,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments