স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, বড় ও ঘাটতি বাজেট পূরণ করতে সাধারণ মানুষের কাঁধে করের বোঝা চাপানো হবে। এমনিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে চিড়েচ্যাপটা সাধারণ জনগণ আরও বিপদে পড়বে। বৈষম্য আরও বাড়বে। নেতৃবৃন্দ অর্থপাচারকারীকে শাস্তি না দিয়ে ওই টাকা উদ্ধার না করে, এই বাজেটে পাচার করা অর্থ নামে মাত্র কর দিয়ে ফিরিয়ে আনার প্রস্তাব ‘অনৈতিক ও টাকা পাচারে উৎসাহ সৃষ্টিকারী’, গণবিরোধী বাজেট হিসেবে আখ্যায়িত করে এই বাজেট প্রত্যাখ্যান করেন।
নেতৃবৃন্দ এই বাজেট বাতিল করে বর্তমান সংকটে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুসহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ ও সরাসরি সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়িয়ে, জনগণের ওপর করের বোঝা কমিয়ে জনবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান।
আজ ১০ জুন বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে তোপখানা-পল্টন-জিরো পয়েন্ট-জিপিও-বাইতুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে সমাবেশ করেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী নেতা বিধান দাস। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল। এসময় সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, বাসদ নেতা জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের শামীম ইমাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments