স্টাফ রিপোর্টার: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউড সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। যিনি ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করে ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
জানা গেছে, পরিবারিক আয়োজনে অচিরেই বিয়ে করছেন তানহা। রেহান খান রাজীব নামে এক শিল্পপতির একমাত্র ছেলের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। গত ২৪ মে দুই পরিবার বসে তানহা ও রাজীবের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চলতি মাসেই বেশ ঘটা করে ঢাকার কোনো এক পাঁচ তারকা হোটেলে তানহার বিয়ে সম্পূর্ণ হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন এই নায়িকা।
এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তানহা মৌমাছি অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments