সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে হানিফ বাংলাদেশীর প্রতীকী মিছিলটি এখন জামালপুরের বকশীগঞ্জে পৌঁছেছে।
বাংলাদেশ গণশক্তি পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশী ও তার চার সহযোগীর প্রতীকী লাশের মিছিলটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এসে পৌছায়। পরে প্রতীকী মিছিলটি পৌর শহর ঘুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় এবং সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন হানিফ বাংলাদেশী, তার সহযোগী রাজা এনইউ আহমেদ, নুরুল আজিম, হোসেন বেলাল ও আরিফ মিয়া।
এসময় তারা বর্তমান সরকারের কড়া সমালোচনা করে বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণের সীমান্তে হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতের বিএসএফ আমাদের দেশের মানুষকে চোর অপবাদ দিয়ে একের পর এক হত্যা করে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোন প্রতিবাদ জানানো হয়নি।
এছাড়াও মিয়ানমারের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করলেও আমাদের সরকার কোন সন্তোষজনক জবাব দিচ্ছে না। তাই সীমান্ত হত্যা বন্ধ করতে আমরা কক্সবাজার থেকে প্রতীকী লাশের মিছিল শুরু করেছি।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি থেকে হানিফ বাংলাদেশী তার সহযোগীদের নিয়ে কক্সবাজার থেকে সারাদেশে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তবর্তী উপজেলা গুলোতে প্রতীকী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। যশোরের বেনাপোল সীমান্তে গিয়ে এই কার্যক্রম শেষ হবে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments