ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা/ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।
৪ ও ৫ মে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
৬ মে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আবারও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বাড়তে পারে। এদিনও কিছু স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
৭ মে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও রংপুর ও রাজশাহী বিভাগসহ কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যত্র আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির ঝুঁকি বেশি থাকবে, যা ৭ মে থেকে ধীরে ধীরে কমতে পারে। নাগরিকদের বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকা এবং ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments