মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে এক কলেজ ছাত্রীর অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার অভিযোগে আনোয়ার হোসেন (৩৯) নামের এক স্কুলের অফিস সহায়ক কে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চারঘাট বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এতথ্য নিশ্চিৎ করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী।
মামলা সূত্রে জানা গেছে,রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৯) রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর কিছু অশ্লিল ছবি তার বড় বোনের মুঠো ফোনে হুয়াটস এ্যপের মাধ্যমে পাঠায়। এবং তার বড় বোন কে তার ছোট বোনের অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেই। র্দীঘদিন যাবত তাদের দুই বোন কে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে ও অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করার চেস্টা করে আনোয়ার হোসেন।
এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার সকালে পণ্যগ্রাফি আইনে একটি মামলা দায়ের করলে বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আনোয়ার বাদুড়িয়া হাইস্কুলের অফিস সহকারি পদে চাকুরী করেন ও তার স্ত্রী ও সন্তান রয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, গ্রেপ্তারকৃত আসামী এক কলেজ ছাত্রীর কিছু অশ্লিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে হুমকি প্রদান করে এবং বিভিন্ন সময় ওই ছাত্রী ও তার বড় বোনকে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যকমেইল করার চেস্টা করে।
বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রী পন্যগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারঘাট বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার আদালতে গ্রেপ্তারকৃত আসামীকে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটি তদন্ত ভার প্রদান করা হয়েছে বোয়ালিয়া মডেল থানার এসআই শাকিল আহাম্মেদকে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments