ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য এবং পার্টির গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কমরেড মিহির ঘোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিবি।
আজ ১৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ দেশের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বাম প্রগতিশীল আন্দোলনের একজন পরীক্ষিত নেতা এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ। গাইবান্ধা জেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিটি ন্যায্য গণসংগ্রামে মিহির ঘোষ অন্যতম প্রধান নেতা। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের কতিপয় স্থানীয় নেতা কতৃক রাষ্ট্রদ্রোহ আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের প্রমাণ করে শাসক দল কতোটা অগণতান্ত্রিক এবং নিপীড়ক চরিত্র ধারণ করেছে। গাইবান্ধাসহ গোটা উত্তরবঙ্গে দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিপিবির ধারাবাহিক আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কতিপয় স্থানীয় নেতা এবং একটি সাম্প্রদায়িক, কায়েমি স্বার্থবাদী মহল বিগত ইউপি নির্বাচনকে ইস্যু করে সিপিবি নেতা কমরেড মিহির ঘোষের বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। সিপিবির উল্লেখিত নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং মামলাবাজ চক্রের অপরাধের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments