রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। ৯ জুন বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এ কমিটির অনুমোদন দেন। এর আগে ১ জুন ফয়েজ আহম্মেদ শাওন বিনা প্রতিদ্বন্ধিতায় স্কুলের সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন,সহ-সভাপতি হাবিবুর রহমান,পদাধিকার বলে সদস্য ২ নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন, নিকটতম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুর রহমান রাসেল, শিক্ষানুরাগী সদস্য এসএম রফিকুল ইসলাম ও শারমিন সুলতানা পুতুল,সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মোসাম্মৎ মাসুদা ,অভিভাবক সদস্য রেহেনা আক্তার ও শারমিন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি এবং বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের ভাতিজা ফয়েজ আহম্মেদ শাওন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও সদস্য। এদিকে সাংবাদিক ফয়েজ আহম্মেদ শাওন ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বানারীপাড়া প্রেসক্লাব ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঢাকা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা যাতে ...
স্টাফ রিপোর্টার: মৌসুমী বায়ুর প্রভাব কমলেও লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সারাদে ...
স্টাফ রিপোর্টার: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন সকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মণ্ডপে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না ...
সব মন্তব্য
No Comments