রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৩ ঘন্টা পরে ঢাকার কলেজ ছাত্রী শান্তার (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে তার বাবা সোহেল রানা
ঢাকায় দাফন করার জন্য শান্তার মরদেহ নিয়ে যান। শান্তা সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে। ঢাকার মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়তো সে।
প্রসঙ্গত, মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে শান্তা নামের ওই কলেজছাত্রী নিখোঁজ হন । শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বানারীপাড়া উপজেলার বেলুয়া নদীর বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের অংশে শান্তা নিখোঁজ হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ের ননদের মেয়ে শান্তা। শনিবার সকাল ৯টার দিকে মামীর বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ছোটবোন লামিয়াকে নিয়ে নদীতে গোসল করতে যায় শান্তা। এ সময় নদীতে স্রোত থাকায় পড়ে গিয়ে নিখোঁজ হয় সে। উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সাঁতার না জানায় স্রোতে ভেসে যায় মেয়েটি। স্থানীয়ভাবে ডুবুরি এনে তিন ঘণ্টার মতো তল্লাশি করা হয়। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা রোববার সকালে নদীতে উদ্ধার কাজ শুরু করার এক পর্যায়ে শান্তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশের উপস্থিতিতে তার বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে নিখোঁজ কলেজ ছাত্রী শান্তার পরিবারের বইছে শোকের মাতম।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments