রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। গত দুই দিন ধরে জেলা শহরের বিভিন্ন সড়ক, আদালত প্রাঙ্গণ, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এসব পোস্টার মানুষের নজরে আসছে।
স্থানীয় সূত্র জানায়, ঝালকাঠি জেলা শহরের পাশাপাশি নলছিটি উপজেলা সদর, প্রেস ক্লাব সংলগ্ন এলাকা এবং কাঁঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে পোস্টার দেখা গেছে। পোস্টারগুলোতে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা রয়েছে। পাশাপাশি তার রাজনৈতিক পরিচয়ও উল্লেখ করা হয়েছে।
কে বা কারা এসব পোস্টার লাগিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে গোপনে পোস্টারগুলো সাঁটানো হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছে তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন প্রকাশ্যে পোস্টার লাগানোর দায় স্বীকার করেনি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments