দৌলতপুর (কুষ্টিয়া) প্রতনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি ও দৌলতপুর দোকান মালিক সমিতিকে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, এ্যাড. নজরুল ইসলাম ও আশিশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান মজনুসহ সংশিøষ্টগণ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বুঝে নেন। এরপর দৌলতপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর প্রতিনিধি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক বলেন, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, দৌলতপুর হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে, এসব কথা ভেবেই মানুষকে বাঁচাতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এ উদ্যোগ নিয়েছে। যেহেতু আমি দৌলতপুরের মানুষ, তাই এই দুঃসময়ে দৌলতপুরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments