রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ঝাবরতলা কাটাবাড়ি শ্মশান কালি মন্দিরের প্রতিমাসহ কালি মন্দির, ১০০ বিভিন্ন জাতের গাছ, ত্রিশাল কোটি দেবতার ৬ টি ধাম ও শ্মশানের ৭ টি কবর ভেঙে গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল ৯ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার প্রতক্ষ্যদর্শী সুবল রায় ও পলাশ চন্দ্র জানান, আমরা সেদিন সন্ধ্যায় পুকুর থেকে মাছ ধরে আসার সময় দেখি সামশুল সহ ৫ভাই মিলে দা দিয়ে শ্মশানের গাছ কাটতেছিল এবং কোদাল দিয়ে প্রতিমা ভাঙচুর, ধাম ও শ্মশানের কবর খুঁড়ছিলো। এ সময় বাধা দিতে গেলে ভয়ভীতি দেখালে সেখান থেকে আমরা পালিয়ে আসি।
ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য ও কাটাবাড়ি শ্মশান কালি মন্দিরের সভাপতি খগেন্দ্রনাথ ও
সম্পাদক সুরেশ চন্দ্র বলেন, গতকাল সন্ধ্যায় কয়েকজন মিলে কালি প্রতিমা,
১০০ গাছ, ৬ টি ধাম ও ৭ টি কবর ভেঙে ফেলেছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। এ ব্যপারে বাচোর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক স্থানীয় ইউএনও, উপজেলার চেয়ারম্যান, এডিশনাল এসপি ও এসপি সার্কেল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান । রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধ দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments