কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কয়লা সংকটে বন্ধ রয়েছে পায়রা তাপবিদুৎ কেন্দ্রের একটি ইউনিট। বাংলাদেশ ও চীনের যৌথ অংশীদারিত্বে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্র চলছে আমদানি করা কয়লা দিয়েছে।তবে এখন কয়লা সংকটের কারণে পাঁচদিন ধরে একটি উৎপাদন ইউনিট বন্ধ রাখা হয়েছে। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা দিয়ে দ্বিতীয় ইউনিট চলবে আগামী ৩ জুন পর্যন্ত। কয়লা সংকটের করানে সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে এ বিদ্যুৎ কেন্দ্রটি। ফলে বিদ্যুৎ সংকটে পড়তে পারে পুরো দেশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র বানিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি। এতে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে নতুন করে কয়লা আমদানি শুরু হলেও কয়লা আসতে সময় লাগবে আরও ২৫ দিন । তাই ৪ জুন থেকে বন্ধ থাকবে পুরো বিদ্যুৎ উৎপাদন।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব সাংবাদিকদের জানান, বর্তমানে ৪০ হাজার টন কয়লার মজুদ আছে। আগামি ৩ থেকে ৪ জুন পর্যন্ত এই কয়লা দিয়ে দ্বিতীয় ইউনিট চালাতে পারবো। তবে এটা একটি সাময়িক সংকট। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফের কয়লা আমদানি করে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা যাবে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments