স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ট্রেন যাত্রী চড়ম ভােগান্তিতে পড়েছে ন। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রানিং স্টাফরা কর্মবিরতিতে গেলে ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সকালে অনেক যাত্রী রাজধানীর কমলাপুর স্টেশনে গিয়ে ট্রেন চলাচল বন্ধ পায়। অনেক যাত্রী স্টেশনে ভিড় করছে, অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না।
জানাগেছে, একইভাবে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, পঞ্চগড়, দিনাজপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রয়েছে।
রেলওয়ের রানিং স্টাফরা মুল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।
দাবি বাস্তবায়নে গত বুধবার চট্টগ্রামে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন এক সংবাদ সম্মেলনে ২৭ জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল। দাবি বাস্তবায়ন না হলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সংবাদ সম্মেলনে।
রেলের গার্ড, ট্রেনচালক, সহকারি চালক ও টিকেট পরিদর্শকগন রানিং স্টাফ। তাঁরা দৈনিক আট ঘন্টার বেশী কাজ করলে মূল বেতন হিসেবে অর্থ পেতেন। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে ৭৫ শতাংশ অর্থ যােগ হতো। কিন্তু ২০২১ সালের ৩ নভেমআবর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
স্টাফ রিপোর্টার: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র সমালোচনার মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থী ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল বুধবার ১৬ জুলাই ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘো ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
সব মন্তব্য
No Comments