দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (২৮) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি বাই সাইকেল চুরি হয়। সাইকেল চুরির অভিযোগে চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশকে বুধবার দিবাগত রাতে আটকিয়ে বেধড়ক মারপিট করে গোলাম ড্রাইভারের পরিবারের লোকজন ও এলাকাবাসী। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত আরিফুল ইসলাম বুশ একজন নেশাগ্রস্থ ব্যক্তি ছিলেন এবং নেশার টাকার জন্য মাঝে মধ্যে চুরির সাথেও জড়িত থাকতেন।
বুশের মৃত্যুর বিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, নিহত ব্যক্তি একজন মাদকাসক্ত ও পেশাদার চোর ছিল। এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারপিট করেছে গ্রামবাসী। সে চুরির কথা স্বীকারও করেছে বলে শুনেছি। পরে শুনতে পেলাম বৃহস্পতিবার সকালে সে মারা গেছে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামে এক নেশাগ্রস্থ চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি যাওয়া পরিবারের সদস্যরা এমন কথা শুনেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
খবর পেয়ে ভেড়ামারা সার্কেলেরে অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments