কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রেড়িবাঁধ সংলগ্ন স্লুইজ গেটের বেহাল অবস্থা হয়ে পড়েছে। স্লুইজ গেটের উপর থেকে রেড়িবাঁধ অর্ধেকটা ধসে গেছে। চলতি বর্ষা মৌসুমে যেকোন সময় স্বাভাবিক জোয়ারের পানিতে সম্পূর্ণ ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বেড়িবাঁধ সংলগ্ন এ সুইজ গেটটি অবস্থিত। কয়েকদিন আগের নিন্মচাপ এবং অতিরিক্ত জোয়ারের পানির চাপে এমন অবস্থা হয়। বাঁধটি পুরোপুরি বিধ্বস্ত হলে ফসলের জমির ক্ষতিসহ চরম দূর্ভোগের আশংকা করছেন ওই ইউনিয়নের অন্তত: ৮টি গ্রামের মানুষ। তাই দ্রুত সংষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লালুয়া ইউনিয়নের ৪৭/৫ পোল্ডার নাম্বার সুইজ গেটটি খুবই খারাপ অবস্থায় রয়েছে। যেকোন সময় এটি সম্পূর্ণ ভেঙ্গে যাতায়তসহ গ্রামে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে। এতে কৃষিকাজের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ইব্রাহিম প্যাদা জানান, জোয়ারের পানির চাপে এই বাঁধ ছুটে গেলে মোগো দূর্ভোগের শেষ থাকবেনা। অপর এক বাসিন্দা জানান, সুইজ গেটটি উপরের অংশ বেড়িবাঁধ প্রায় অর্ধেকের বেশি ভেঙ্গে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদ বলেন, বেড়িবাঁধ সংলগ্ন এ সুইজ গেটটি খুবই দূর্বল অবস্থায় রয়েছে। যেকোন সময়ে এটি ভেঙ্গে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। অতিদ্রুত এটাকে সংষ্কার করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো.শাহ্ আলম বলেন, বিগত জলোচ্ছাসে চান্দুপাড়া এলাকায় ৪৭/৫ নাম্বার সুইজ গেটটি ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি আমরা জেনেছি। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি সাংবাদিকদের জানান।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments