সৈয়দ মাহমুদ শাওন, (রাজশাহী) তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে শিশু সন্তানসহ স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে আলিউল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তরপাড়ায় নৃশংস এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাঁচন্দর উত্তরপাড়ার আব্দুর রহিমের মেয়ে নিপা খাতুন (২২) ও তার শিশুপুত্র নূর (৫)। গ্রেপ্তার আলিউল ইসলাম একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর পূর্বপাড়া এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
নিহতের পরিবার জানিয়েছে, বছর ছয়েক আগে পরিবারিকভাবে নিপা খাতুনের সাথে আলিউল ইসলামের বিয়ে হয়। এক সময় মাদকাসক্ত হয়ে পড়েন আলিউল। এনিয়ে পারিবারিক অশান্তি চরমে পৌঁছায়। প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন স্বামী। প্রাণ বাঁচাতে বছরখানেক আগে স্বামীর নামে আদালতে মামলা দায়ের করেন নিপা খাতুন। এরপর থেকে তিনি শিশু সন্তানসহ বাবার বাড়িতেই ছিলেন।
তানোর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার শিশু নূরের খাৎনা হয়েছে। খবর পেয়ে শনিবার বিকেলে ছেলেকে দেখতে শ^শুর বাড়িতে আসেন আলিউল। ওই সময় বাড়িতে নিপা ও তার শিশু সন্তান ছিলেন।
ফাঁকা বাড়িতে স্ত্রী ও শিশু সন্তানকে উপুর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেন আলিউল। টের পেয়ে প্রতিবেশীরা এসে তাকে ধরে ফেলেন। পরে গণধোলাই দিয়ে আটকে রাখেন জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তাকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। পুলিশ হেফাজতে আলিউল তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে করেছেন গোদাগাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সোহেল রানা।
ওসি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এনিয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments