স্টাফ রিপোর্ট: ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, সংবিধান সংস্কার করা অন্তবর্তীকালীন সরকারের কাজ না। সংবিধান সংস্কার করবে দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার। অন্তবর্তী সরকার সংবিধান সংস্কার করলে প্রশ্ন উঠবে।
তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনের পতিত স্বৈরশাসক বিদায় নেওয়ার পর সকলের সম্মতিতে এ সরকার গঠিত হয়েছে। ৫ হয়ে গেলেও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছে না। আমরা এ সরকারকে সমর্থন জানাচ্ছি মানে এই নয় যে, অনন্তকাল সমর্থন জানিয়ে যাবো।
বুধবার বিকালে রাজধানীর দক্ষিণখানের কাজী বাড়ী গাওয়ার বাজার সংলগ্ন মাঠে ৪৯ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, আমরা দেড়যুগ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। ভোট নিয়ে তালবাহানা করলে প্রয়োজনে আবার লড়াই করবো। আজকে দেশবিদেশে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দোসরদের অনেকে আমাদের ভিতর ঢুকে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করতে চাইবে। এ বিষয়ে দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহবান জানিয়ে যুবদলের এই নেতা বলেন, শেখ হাসিনা যেভাবে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিলো, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলো, দূর্নীতি করে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ৩১ দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশে আর কখনও সেরকম অন্যায়-অবিচার ও লুন্ঠন করার সাহস আর কেউ পাবে না। বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হলে ৩১ দফার আলোকে দেশকে সাজাতে হবে।
৪৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাওন আহম্মেদের সভাপতিত্বে সদস্য সচিব সাইফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিমুল কাইয়ুম বিনয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, দক্ষিণখান থানা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু প্রমুখ।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments