স্টাফ রিপোর্টার :রাজধানীর ডেমরায় র্যাব—৪ এর অভিযানে ঢাকার মোহাম্মদপুেও অবস্থিত ‘সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্ট লি.’ নামে একটি রপ্তানিমুখী কারখানার প্রস্তুত করা বিপুল পরিমান টি—সার্ট চুরি হওয়ার সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে স্পেনে রপ্তানির জন্য নির্ধারিত ৬৭১ টি কার্টুনে ২৪ হাজার ৫০০ পিস টি—সার্ট উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ কোটি টাকা। এ ঘটনায় ১ টি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট—১৮—০৪৪২) জব্দ করা হয়। রোববার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম বন্দরে পাঠানো কাভার্ড ভ্যান থেকে উদ্ধার টি—সার্টগুলো চুরি করার সময় ডেমরার মীরপাড়া আয়েশা প্যাকেজিং ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. তাওহিদুল কাউসার (৪২), মো. নাজিম (৩৫), মো. মাসুদ (৩৫), দুলাল মিয়া (৪৫), মো. মিরাজ উদ্দিন (৩৩), মো. সাইফুল ইসলাম (২২) ও আব্দুল্লাহ আল মাসুদ (৩০)। এ ঘটনায় ওই চোর চক্রের আও ৪/৫ জন পলাতক রয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃতদেও বিরুদ্ধে শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা দায়ের করেন সেলিব্রেটি গার্মেন্টের ম্যানেজার মো. হাবিবুর রহমান।
বাদির বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, সেলিব্রেটি গার্মেন্ট দীর্ঘদিন ধরে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রোলয়া, নিউজিল্যান্ড ও জামার্নিসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রস্তুত করা টি—সার্ট রপ্তানি করে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ওই গার্মেন্টের টি—সার্ট চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। এদিকে দীর্ঘ সময় ধরে রপ্তানির পর চট্টগ্রাম বন্দর ও বিদেশী পতিষ্ঠান সেলিব্রেটি গার্মেন্ট কর্তৃপক্ষকে জানায় রপ্তানি করা মালামাল ওজনে কম যা পরবর্তীতে আবারও পাঠানো হয়। এতে অনেক আর্থিক ক্ষতির সম্মুখিন হয় ওই গার্মেন্ট।
ওসি আরও বলেন,গ্রেফতার চোর চক্রটি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির চালকের মাধ্যমে জব্দ কাভার্ড ভ্যানটির সিলগালা অক্ষত রেখে পথিমধ্যে কৌশলে নাট খুলে টি—শার্ট চুরি করে আসছিলো।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments