আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে হামিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। সোমবার ( ৭ এপ্রিল) উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ভারুয়া গ্রামে। হামিদা খাতুন ওই গ্রামের মৃত জায়ের উদ্দিনের ছেলে আলীমের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৫ বছর পুর্বে আলীম জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের হামেদ আলীর কন্যা হামিদার সাথে বিবাহ হয়। বিয়ের পর হামিদা খাতুন স্বামীর সংসারের অভাব অনটন দুর করতে পিতার বাড়ি থেকে ৫ লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার আসবাবপত্র এনে দেন। কিন্তু এর পরেও স্বামী আলিম ও ভাশুর ইসলাম ও তার স্ত্রী রেহেনা আরো ১ লাখ টাকা যৌতুকের দাবিতে হামিদার উপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসিল। হামিদা খাতুন পিতার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার ৭ এপ্রিল দুপুরে স্বামী আলিম,ভাশুর ইসলাম ও তার স্ত্রী রেহেনা
হামিদা খাতুনকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে হামিদাকে ঘরে তালা বদ্ধ করে রাখে। রাতে ঘরের তালা খোলা হলে গৃহবধূ হামিদা কৌশলে পালিয়ে অন্যবাড়ি আশ্রয় নেয়। মঙ্গলবার সকালে গৃহবধূ হামিদাকে তার দুই বছর বয়সি শিশু সন্তানসহ উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে হামিদা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে গৃহবধূ হামিদা খাতুন বাদি হয়ে স্বামী, ভাশুর ও ভাশুরের স্ত্রীসহ ৩ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments