ডেস্ক রিপোর্ট: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে আজ বিকেলে ঢাকার নবাবগঞ্জ পার্কে অসচ্ছল ও দুঃস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিজিবির ঢাকা সেক্টরের পক্ষ থেকে ১৫০ প্যাকেট, ফোর্স সাপোর্ট উইংয়ের পক্ষ থেকে ১৫০ প্যাকেট এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি) এর পক্ষ থেকে ২০০ প্যাকেটসহ সর্বমোট ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, বিজিবি ফোর্স সাপোর্ট উইংয়ের উইং কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুর রহমান এবং ঢাকা ব্যাটালিয়ন (২৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। দেশ ও জনগণের কল্যাণে বিজিবি সর্বদা অঙ্গীকারাবদ্ধ।
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
সব মন্তব্য
No Comments