ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছর বয়সের এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদরের পৌর এলাকার নয়নপুরের ঘটনা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন। কনে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয় এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা শহরের ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার বরকত আলীর ছেলে মো. নিলয়ের (২০) সঙ্গে পারিবারিকভাবে শহরের নয়নপুর জামে মসজিদের পাশের বাড়ির অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বিয়ের তারিখ নির্ধারণ হয়। গতকাল দুপুরে ওই কিশোরীর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় লোকজন এই বাল্যবিয়ের বিষয়ে সদর উপজেলা প্রশাসনকে অবগত করেন। গোপন সংবাদের মাধ্যমে কনের বাড়ির উদ্দেশ্যে বরপক্ষের যাত্রা সংবাদ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। দুপুর দুইটার দিকে কনের বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী। বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। বাল্য বিয়েতে রাজি হওয়ায় ছেলের বাবাকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী বলেন, কনে অপ্রাপ্ত বয়সের। কনের দাদা আনসার আলী ও বরের বাবা বরকত আলী আর বাল্যবিয়েতে রাজী হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়সের ওই কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। উভয়পক্ষ মুচলেকা দিয়েছেন।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments