ডেস্ক রিপোর্ট: ১৫ আগস্ট শুক্রবার ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক কমিটি পুনর্গঠনে মোঃ আলতাফ হোসাইনের সভাপতিত্বে এক সভা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার খান আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ । এসময় সভায় সেলিম খানকে আহবায়ক, ফিরোজ কবিরকে যুগ্ম আহবায়ক ও সামিউল ইসলাম সবুজকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় যুগ্ম সদস্য সচিব হিসেবে আব্দুর রব জামিল, নজরুল ইসলাম, ইঞ্জিঃ গাজী ছাবের আহম্মদ ও মাসুদুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার খান আজম বলেন, এবি পার্টি ক্ষমতার অংশীদার না হওয়ার পরেও নাগরিকরা এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতিতে যুক্ত হচ্ছে যা আগামী দিনে জবাবদিহিতার গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নেতৃত্ব দিবে।
বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জনগণকে নাগরিক হিসেবে গড়ে তোলার রাজনীতিতে এবি পার্টি ঢাকার মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে সৃজনশীল রাজনীতি করবে। আগামী দিনে ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের দায় দরদের রাজনীতির মাধ্যমে ঢাকা শহরকে বাসযোগ্য নগরী তৈরির রাজনীতি করবে।
সভা শেষে ঢাকা মহানগর উত্তর এবি পার্টির সদ্য বিদায়ী আহবায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন ফ্যাসিস্টরা রাজনৈতিক ঐক্যে ফাঁটল ধরাতে না পারে ।
এসময় সভায় উপস্থিত ছিলেন সুমাইয়া শারমিন ফারহানা, হাসান মাহমুদ শাহীন, আশরাফুল ইসলাম সুমন, শেখ মণি, ফয়সাল, তাসলিমা আক্তার রেবা, শামসুর নাহার রুপা, ফাতেমা সুলতানা জেরিন, আমিনা আজীম, গণি হোসেন, মাজিদুল ইসলাম, আবু আক্কাস নাদিম, মনজুরুল ইসলাম সাতচ্ছা, মুজাহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার, ইভানা শাহিন, পলি চৌধুরী সহ আরো অনেকে ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments