ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত যুবনেতা উজ্জ্বল শিকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি স্মরণসভা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন। সোমবার ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক যুবনেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রয়াত যুবনেতা উজ্জ্বল শিকদারের স্মরণসভায় তার লড়াই-সংগ্রামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য শিশির চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য ত্রিদিব সাহা, প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল, ঢাকা দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী জোসেন, সাংগঠনিক সম্পাদক ম. ইব্রাহিম, সহ-সম্পাদক আসাদুজ্জামান আজিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মেহেদী হাসান নোবেল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজোয়ান হক মুক্ত।
স্মরণসভায় বক্তারা যুবনেতা উজ্জ্বল শিকদারের রাজনৈতিক আদর্শের মুক্ত মানবের মুক্ত সমাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার দৃপ্ত শপথ উচ্চারণ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments