ডেস্ক রিপোর্ট: আগামী ২০ নভেম্বর জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নেপাল। জাতীয় ও প্রাদেশিক নির্বাচন এক সঙ্গে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দেশটির নেপালি কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন কোয়ালিশন জয়ের ব্যাপারে আশাবাদী।
দেশটির ১ কোটি ৮০ লাখ ভোটার ২৭৫ সদস্যের পার্লামেন্ট ও ৩৩০ সদস্যের সাতটি প্রাদেশিক পরিষদের জন্য ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট (এফপিটিপি) এবং আনুপাতিক উপস্থাপনা (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন)—এই দুই পদ্ধতির সংমিশ্রণে ভোট দেবে। তবে দেশটির নাগরিকরা কাকে ভোট দেবে সেটি নির্ভর করছে বেশ কয়েকটি ইস্যুর ওপর।
করোনা মহামারির কারণে অর্থনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নেপাল। মূল্যস্ফীতির কারণে অর্থনীতির চাকা ভেঙে পড়তে থাকে। এরপর থেকেই জিনিসপত্রের দাম হুহু করে বাড়তে থাকে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব। সবমিলিয়ে অর্থনীতি এখন চরম নাজুক অবস্থার মধ্যে রয়েছে। দেশটিতে ছয় বছরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশিতে গিয়ে পড়ে। প্রায় এক-পঞ্চমাংশ মানুষ ২ ডলারের চেয়ে কম আয়ের মধ্যে জীবনযাপন করছে। এই কঠিন সময়ে নেপালের মানুষকে এমন এক নেতা বেছে নিতে হবে যিনি দেশকে এই ভঙ্গুর অবস্থা থেকে রক্ষা করতে পারবেন।
বিশ্ব ব্যাংক বলছে, নেপালের অর্থনীতি মধ্য-জুলাই থেকে শুরু হওয়া চলমান অর্থবছরে ৫ দশমিক ১ শতাংশ সম্প্রসারণের সম্ভাবনা আছে। গত বছর ৫ দশমিক ৮৪ শতাংশ সম্প্রসারণ হয়েছিল দেশটির অর্থনীতি।
ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments