স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকীরা। শুক্রবার ( ৯ মে ) বিকেল ৫টার দিকে ঘোষণা দিয়ে তাঁরা শাহবাগ অবরোধ করেন। এরআগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে ফোয়ারার পাশে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় মঞ্চ তৈরী করা হয়। সেখানে জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জড়ো হন। মঞ্চ থেকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ কর্মসুচি ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সেখানে জড়ো হয়ে আওয়ামীলীগ নিষিদ্ধের বিভিন্ন শ্লোগান দেওয়া হচ্ছে।
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির হাসানাত আবদুল্লাহ। রাত ১০টার দিকে যমুনার সামনে অবস্থান কর্মসুচি শুরু হয়। কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। চলমান কর্মসুচিতে শুক্রবার সকালে জামায়াতে ইসলাম ও হেফাজত ইসলাম যোগ দেয়। সেখান থেকে যমুনা ও ইন্টারকন্টিনেন্টালের মাঝামাঝি ফোয়ারার ওখানে মঞ্চ করা হয়। জুমার নামাজের পর মঞ্চ থেকে শাহবাগ ব্লকেড ঘোষণা দিয়ে মিছিলসহকারে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। বলা হয়েছে যতক্ষন পর্যন্ত আওয়ামীলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসবে চলমান থাকবে শাহবাগ অবরোধ।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments