জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ অবৈধ আগ্নেয়অস্ত্র ও গুলিসহ কলারোয়ার যুবক নড়াইলে আটক হয়েছে।
বুধবার নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- খুলনার ফুলতলার এলাকার আব্দুর জব্বার শেখের ছেলে হৃদয় শেখ (২৩) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার শরিফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২০)। জেলা গোয়েন্দা শাখা নড়াইল এর অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের খড়রিয়া চরপাড়ার জুবায়ের বিশ্বাস এর এমবিসি ইট ভাটায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এর সত্যতা যাচাই করতে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তারা আটক হয়। পরে স্থানীয়দের সামনে হৃদয় শেখ এর দেহ তল্লাসী করে তার হাতে থাকা বাজারের ব্যাগে গামছা দিয়ে মোড়ানো একটি দেশীয় ওয়ান শুটার গান (২২.৫ ইঞ্চি) ও তিনটি বন্দুকের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসময় আটককৃত অপরজন হৃদয় হোসেন সহযোগী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত ছিলো। আটককৃত দুজনের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments