ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অশোভন ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে রাজপথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পেশাদার সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শনিবার বেলা ১টায় ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে তার পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ডিআরইউ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। মানববন্ধনে সাংবাদিক নেতারা মাহবুব মোর্শেদের নেতিবাচক নানা কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার পদত্যাগ ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেন। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান তিনি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ডিআরইউ সভাপতি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, স্বাধীনতার পর বাসস-এর এমডি হিসেবে এমন ব্যক্তি আসেননি যাকে সাংবাদিক সমাজ চেনে না। তিনি অভিযোগ করেন, বর্তমান এমডিকে নির্দিষ্ট স্বার্থে বসানো হয়েছে।বিএফইউজে সভাপতি আরও দাবি করেন, বাসস এমডি দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকে তার পাসপোর্ট জব্দ করার আহ্বান জানান। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে বিএফইউজে, ডিইউজে ও ডিরইরইউ যৌথ কর্মসূচি ঘোষণা দেয়ার কথা বলেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিক সমাজের কাছে অপরিচিত একজন ব্যক্তিকে বাসসের মতো জাতীয় প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দাবি করেন, নিয়োগের পর তার বিভিন্ন কর্মকাণ্ডে সাংবাদিকরা ক্ষুব্ধ। সম্প্রতি ডিআরইউ সাধারণ সম্পাদকের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন।
ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বাসস এমডি বিভিন্ন সাংবাদিক সংগঠন ও তাদের নেতাদের প্রতি কটূক্তি ও অবমাননাকর আচরণ করেছেন। তিনি অবিলম্বে এই 'কুলাঙ্গার' ব্যক্তিকে অপসারণের দাবি জানিয়ে বলেন, যদি তাকে স্বাভাবিকভাবে সরানো না হয়, তবে ডিইউজে ও ডিআরইউসহ সব সংগঠন ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করবে এবং কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে অপসারণ করবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— ডিআরইউ’র যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, ডিইউজের সহসভাপতি রফিক মোহাম্মদ, ডিআরইউর সাবেক সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক দপ্তর সম্পাদক কাওসার আজম, ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম রাজী, বাসসের জহিরুল হক রানা, হাফিজুর রহমান ও ডিআরইউর সদস্য মতলু মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, আল-আমিন আজাদ ও সুমন চৌধুরী।
স্টাফ রিপোর্টার: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধ ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট, আনকপস ২০২৬-এ ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালাবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গ ...
সব মন্তব্য
No Comments