রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে রিয়াজ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। বরিশাল ও বানারীপাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরীরা বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও রিয়াজের সন্ধান পাননি। জানা গেছে, ১৯ জুন রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বজ্রসহ ঝড় বৃষ্টির মধ্যে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের বড় ছেলে রিয়াজ ও একই এলাকার ইব্রাহিমের ছেলে সিফাত (১৫) নলশ্রী ট্রলার ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে তারা দুজন আহত হয়ে নদীতে পড়ে যায় । অপর জেলেদের সহায়তায় স্থানীয়রা সিফাতকে উদ্ধার করতে পারলেও রিয়াজ নিখোঁজ হয়। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসে একনাগারে প্রায় ৪ ঘন্টা আপ্রান চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে ফিরে যান। সোমবার (২০ জুন) সকালে তারা পুনরায় উদ্ধার চেষ্টা চালাবেন বলে অভিযানকালীন তাদের সঙ্গে থাকা স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন জানান।। এদিকে নিখোঁজ রিয়াজের পরিবারে শোকের মাতম বইছে।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments