স্টাফ রিপোটার: বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দেশের আপামর জনগণের একমাত্র আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র জননেত্রী শেখ হাসিনাই। আগামী নির্বাচনে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মত দেশরত্ন শেখ হাসিনাকে দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সড়িয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে দেশে-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের জনগনও সেই অপেক্ষায় রয়েছে।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন করেছেন। সেই সুফল দেশের জনগণ পেতে শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। দেশে অনেক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এসব উন্নয়ন কার্যক্রম দেখে শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় না দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হোক। এরা চায় দেশকে জিম্মি করে রাখতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র ছিন্ন করে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা জেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, দপ্তর সম্পাদক মির শওকত লিটন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন, সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ,কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাত সিকদার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ, জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, কৃষকলীগের সাবেক সভাপতি শামসুল হক মাস্টার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments