স্টাফ রিপোর্টার: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের বেসরকারি এই হাসপাতালের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তাদের সঙ্গে পুলিশ, র্যাব ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন।
ফায়ার সার্ভিসের খুলনার উপপরিচালক মাসুদ সরদার জানান, আগুন বেজমেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, উপরের ফ্লোরে ছড়ায়নি। রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় আইসিইউ, সিসিইউ, এনআইসিইউসহ অন্যান্য ওয়ার্ডের রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে কোনো রোগীর ক্ষতি হয়নি। তবে নিচতলার কিছু অংশ ও মালামাল পুড়ে গেছে। ঘটনার পর হাসপাতালের কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হয়েছে।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল এলাকায় অবস্থান নেন এবং যান চলাচল নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই হাসপাতালের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার সার্ভিস দ্রুত কাজ শুরু করায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো আইসিইউ ইউনিটসংলগ্ন স্টোররুমে অগ্নিকাণ্ডে এক নারী রোগীর মৃত্যু এবং দুই নার্সসহ পাঁচজন আহত হয়েছিলেন।
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
সব মন্তব্য
No Comments