ব্রাাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০০ বোতল ফেনসিডিলসহ মোঃ দেলোয়ার হোসেন দুলাল (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। বুধবার সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় একটি জিপগাড়ি জব্দ করা হয়। সে জেলার আখাউড়া উপজেলার দূর্গাপুর পশ্চিমপাড়ার মৃত বাবুল মিয়ার ছেলে। র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে ৫০০ বোতল ও মাদক কাজে ব্যবহৃত জিপবাড়িসহ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments