ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে বিশ্বব্যাপী ট্রফি ভ্রমণের ধারাবাহিকতায় আজ বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি।
বিকেলে বিশ্বকাপ ফুটবলের ট্রফিটি বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ফুটবলের গৌরবোজ্জ্বল এই ট্রফিকে বাংলাদেশে স্বাগত জানান এবং অবলোকন করেন।
পরে, রাষ্ট্রপতি ট্রফির সাথে ফটোসেশনে অংশ নেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনসহ ফিফার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্র্রপতির সচিবগণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্বকাপ ফুটবল ট্রফি বাংলাদেশে নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা করেন এর ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরো বেশি উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরো এগিয়ে যাবে।
পরে রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম, তাঁর পরিবারের সদস্য এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ বিশ্বকাপ ফুটবলের ট্রফির পাশে দাঁড়িয়ে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments