দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জাল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ একজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গাছেরদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫৪ প্যাকেট জাল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ রিয়াজ উদ্দিন প্রামানিক (৫৭) নামে একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোলের মাধ্যমে বিড়ি প্রস্তুতের খবর পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের পুরাতন গাছেরদিয়াড় গ্রামের মৃত রঞ্জিত প্রামানিকের ছেলে রিয়াজ উদ্দিন প্রামানিকের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫৪ প্যাকেট জাল ব্যান্ডরোলযুক্ত ৫৭ হাজার ৯২৫টি বিড়ি বিড়িসহ তাকে আটক করা হয়েছে। এসময় একই এলাকার অপর আসামী রায়হান মোল্লা (২৫) পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments