স্টাফ রিপোর্টার: এখন থেকে গ্রাহক সেবার উপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বিকালে পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। । আর এ জন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একই সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এই নির্দলীয় সরকার যে কোন ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না বলে এই সময় মন্তব্য করেন তিনি।
এই মতবিনিময়কালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments