আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে ৬০ বোতল ভারতীয় মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার গৌরিপুর ইউনিয়নের তালতলা (দুধনই) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খোরশেদ আলম দুধনই গ্রামের আব্দুল আজিজের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুধনই এলাকায় দিয়ে কতিপয় মাদককারবারি মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশনায় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে মাদকপাচারকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ৬০ বোতল বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদসহ পুলিশের হাতে আটক হয় খোরশেদ আলম। এসময় আরো ৩ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটককৃত মাদকের বাজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments