জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী সদস্যদের ৪দিন ব্যাপী দক্ষতাভিত্তিক
প্রশিক্ষনের সমাপ্তি হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬জুলাই) দুপুরে উপজেলা বিআরডিবির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলার উপ-পরিচালক আবু আফজাল মোহা: সালেহ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া থানার ওসি’র প্রতিনিধি এসআই বাকি বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিন্দ্র নাথ মন্ডল, উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ওহিদ মুরাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন-নাহার আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, সহকারী প্রোগ্রাম মোতাহার হোসেন, মেডিলেক অফিসারসহ অন্যন্যে অফিসারবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা বিআরডিবির প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। উল্লেখ্য-গত ৪দিনব্যাপী বিআরডিবি’র আওতাভুক্ত সুফলভোগী ৪০ সদস্য ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments