ডেস্ক রিপোর্ট: নদী দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি আজ ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট লালকুঠিঘাট এলাকায় মানববন্ধন করেছে । মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড রমেশ দাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা কমরেড আবুল হোসাইন। বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর অন্যতম নেতা কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড শিউলী শিকদার, কমরেড বিপাশা চক্রবর্তী, কমরেড রনজিৎ কুমার দাস, কমরেড পিউ দাস প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি নেতৃবৃন্দ বলেন, ঢাকার প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। এ সময় বক্তারা জনগণকেও ঐক্য বন্ধ হয়ে এই আন্দোলনে সামিল হতে বলেন। ঢাকার প্রাণ এই নদীগুলোকে সতেজ ও সচল রাখার জন্য নদীগুলোর অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন ও দূষণ মুক্তির কোন বিকল্প নেই।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments