বিএমইউতে দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষ্যে র‌্যালি

প্রকাশ : 23 Jul 2026
বিএমইউতে দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব  সজোগ্রেন দিবস উপলক্ষ্যে র‌্যালি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়। বিএমইউ এর রিউমাটোলজি বিভাগের উদ্যোগে বের হওয়া র‌্যালির প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালিতে রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবু শাহীন, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদার প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সজোগ্রেন রোগ হলো একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ। এতে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তার নিজের লালা ও অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোকে আক্রমণ করে। এর প্রধান লক্ষণ হলো তীব্র শুষ্ক চোখ ও শুষ্ক মুখ, যা সাধারণত ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়।


সম্পর্কিত খবর

;