আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে গারো পাহাড়ের গভীর জঙ্গল থেকে এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।বৃহস্পতিবার , (২ জুন) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের পর্যটন কেন্দ্র গজনী অবকাশের উত্তর পশ্চিমে বাংলাদেশ-,ভারত সীমানার ১১০১ পিলার সংলগ্ন বেরবেরী এলাকা থেকে পুরুষ জাতের এ বন্যহাতীর মৃতদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজনী অবকাশের বেরবেরী এলাকার শেষ সীমানায় ১১০১ নং পিলারের কাছে একটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা, বিজিবি ও পুলিশের সদস্য ও এনজিও সংস্থার কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত বন্য হাতিটির পেটসহ পুরো শরীর ফুলে গেছে ও শরীর থেকে পচাদুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।আর মাছিরা চারপাশে ভন ভন করছে। এছাড়া হাতির পিঠে রয়েছে আঘাতের চিহ্ন। হাতিটি কিভাবে মারা গেছে তা জানা যায়নি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন জানান,পুরুষ হাতিটির বয়স ১৫ বছর হতে পারে এবং ওজন প্রায় ৭০০থেকে ৮০০ কেজি। হাতিটির পিঠে ক্ষত চিহ্ন আছে তবে ৪৮ ঘন্টা আগে হাতিটির মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ মকরুল ইসলাম আকন্দ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানিয়েছেন সুরতহাল রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments